RAMADAN PLAN রমাদান পরিকল্পনা ॥
এ বছর রমাদানের শুরুতেই, আপনার যাকাত আদায়ের পরিকল্পনা করে ফেলুন। আপনার যাকাতবর্ষ পূর্ণ হতে কয়েক মাস বাকী থাকলেও, সম্ভব হলে এ রমাদানেই যাকাত আদায় করে দিন। যাকাত অগ্রিম আদায় করা যায়। তাই, করোনা পরিস্থিতিতে অভুক্ত ও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, আপনার যাকাতের অর্থ পৌঁছে দিন তাদের হাতে। কাজকর্ম সব বন্ধ থাকায়, খাদ্যাভাবে কঠিন সময় পার করছে শ্রমজীবি স্বল্প আয়ের এই মানুষগুলো। এমন সংকটাপন্ন মূহুর্তে এর চেয়ে ভালো কোন সৎকর্ম আর হতে পারে না। পাশাপাশি, বিগত বছরের অপরিশোধিত যাকাত থাকলে সেটাও এই রমাদানে আদায়ের পরিকল্পনা করুন। আল্লাহ তায়ালা ইরশাদ করছেন- “এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, পবিত্র অন্তরে যে যাকাত তোমরা দিয়ে থাকো, তা বহুগুণে বৃদ্ধি পায়”। (আল-রুম: ৩৯) . কুরআনুল কারীম কেন্দ্রীক রমাদানে বিশেষ প্ল্যান করুন। খতম উঠানোর জন্য উঠেপড়ে না লেগে, বিশুদ্ধ তিলাওয়াত নিশ্চিত করুন এবং তাদাব্বুর তথা বুঝে বুঝে এবং অনুধাবন করে, কুরানিক ম্যাসেজ গুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে অনেকগুলো খতমের চেয়ে বুঝে পড়া ও তিলাওয়াতের গুণগত মান নিশ্চিত করা বেশী জরুরী। রমাদান আসার আগেই কুরআনের বিশেষ কিছু অংশ ...
Assalamu alaikum
ReplyDeleteHope you are doing well and best of your health and eiman
Seeking your contact number
Regards
Samrat